সাধারণ ভিডিও থেকেই আয়! প্রতি মিনিটে $০.২৫ থেকে $০.৫০ পর্যন্ত


আপনার ফোনে যে ভিডিওগুলো এমনিতেই বানান, সেগুলোর জন্য AI কোম্পানি ডলারে পেমেন্ট দিচ্ছে।

প্রতি মিনিটে $০.২৫ থেকে $০.৫০ পর্যন্ত। শুধু পার্কে বা রাস্তায় হাঁটা, রান্না করা, বা বন্ধুর সাথে আড্ডার ভিডিও হলেই চলবে।
জিনিসটার নাম Luel।
Y Combinator এর ফান্ড করা একটা AI training data মার্কেটপ্লেস।
এদের কথাটা হলো - "ইন্টারনেটের সহজ ডেটা সব দিয়ে ট্রেইন্ড করা শেষ। এখন দরকার বাস্তব মানুষের আসল ভিডিও আর কথা।"
কেন?
কারণ ChatGPT, Gemini এর মতো মডেলগুলো এখন আর শুধু বইপত্র পড়ে শিখছে না। ওদের শিখতে হচ্ছে আসল দুনিয়া - মানুষ কীভাবে হাঁটে, রান্না করে, কথা বলে। আর সেই ভিডিও দেওয়ার জন্য ওরা সাধারণ মানুষকে পে করছে।
এখন পর্যন্ত ৯৬টার বেশি দেশে ৫ লাখের বেশি মানুষ এই কাজ করছে।
ওদের সাইটে লাইভ task দেখলাম। English conversation এর জন্য $১৫/ঘন্টা ($০.২৫/মিনিট)। হাই-ডিমান্ড ভিডিও task এ পাবলিক ডেটা বলছে প্রায় $০.৫০/মিনিট।
এখানে একটা কথা না বললেই না।
বিদেশে এই $১৫ দিয়ে একজনের এক বেলার লাঞ্চ হয়। আর আমাদের দেশে এটাই একটা স্টুডেন্টের পুরো সপ্তাহের পকেট খরচ।
১৫ ডলার দিয়ে আমাদের এখানে অনেক কিছুই করা যায়, তাই না? এইজন্যেই আসলে আপনার সাথে শেয়ার করছি।
এখন step-by-step দেখি কীভাবে শুরু করবেনঃ
ধাপ ১। luel. ai/contribute তে গিয়ে ইমেইল দিয়ে সাইন আপ করেন। একটা magic link আসবে মেইলে, ক্লিক করলেই ড্যাশবোর্ডে ঢুকবেন। মাঝে মাঝে waitlist থাকে, একটু ধৈর্য ধরতে হবে।
ধাপ ২। আগে payment profile সেট করেন। মেনুতে Earnings এ গিয়ে আপনার payout method যোগ করেন। এই ধাপটা সবার আগে করবেন - নাহলে কাজ করেও টাকা তুলতে পারবেন না।
ধাপ ৩। আপনার profile, ভাষা আর ডিভাইস অনুযায়ী যে task গুলো ম্যাচ করে, সেগুলো browse করেন। প্রতিটা task এ লেখা থাকে কত পে, কত সময়ের ভিডিও লাগবে, আর ঠিক কী রেকর্ড করতে হবে।
ধাপ ৪। In-app instruction হুবহু ফলো করে রেকর্ড করেন। এটাই সবচেয়ে important। ওরা যেভাবে চেয়েছে ঠিক সেভাবে না দিলে "script mismatch" বলে reject হবে।
ধাপ ৫। Submit করেন। Approve হলে টাকা আপনার Luel wallet এ জমা হবে। মিনিমাম প্রায় $৫ হলে PayPal, Wise, Venmo বা Stripe দিয়ে তুলতে পারবেন, ২-৭ দিনের মধ্যে।
বাস্তব ইনকামের হিসাব বলি।
ক্যাজুয়ালি করলে মাসে $৬০ থেকে $১৫০। সিরিয়াসলি সাইড হাসল হিসেবে নিলে সিলিং প্রায় $৩০০-$৫০০। অটোমেটিক কিছু না, যত ভিডিও approve হবে তত টাকা।
তবে এখানে সবচেয়ে বড় সতর্কতাটা দিয়ে দিচ্ছি, খুব মন দিয়ে শোনেন।
এক, task সবসময় থাকে না। queue খালি হয়ে গেলে কয়েকদিন নতুন কাজের জন্য অপেক্ষা করতে হয়।
দুই, payout method টাই বাংলাদেশের জন্য আসল প্যাঁচ। Venmo শুধু US এ, PayPal আর Stripe বাংলাদেশে ঠিকমতো পেআউট দেয় না। আমাদের জন্য Wise সবচেয়ে রিয়েলিস্টিক অপশন। তাই ঘণ্টার পর ঘণ্টা কাজ করার আগে নিজের payout টা একবার ছোট অ্যামাউন্ট দিয়ে টেস্ট করে নিশ্চিত হয়ে নেন।
তিন, কিছু রিভিউতে দেখলাম approval ধীর হয়, আর নিজের আসল কন্টেন্ট না হলে account ban ও হয়। তাই অন্যের ভিডিও কখনো দিবেন না, শুধু নিজের রেকর্ড করা ক্লিপ দিবেন।
পোস্টটা সেইভ করে রাখেন, payout টেস্ট করার সময় ধাপগুলো কাজে লাগবে।
সেইভ + শেয়ার 🙂
আমার তো মনে হচ্ছে এই AI যুগে সবচেয়ে অদ্ভুত ব্যাপারটা এটাই যে - আমরা যা প্রতিদিন এমনিতেই করি, সেটাই এখন দামি ডেটা।

Rate This Article

Thanks for reading: সাধারণ ভিডিও থেকেই আয়! প্রতি মিনিটে $০.২৫ থেকে $০.৫০ পর্যন্ত , Stay tune to get latest Blogging Tips.

Getting Info...

Post a Comment

Cookie Consent
We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.
Oops!
It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.
AdBlock Detected!
We have detected that you are using adblocking plugin in your browser.
The revenue we earn by the advertisements is used to manage this website, we request you to whitelist our website in your adblocking plugin.
Site is Blocked
Sorry! This site is not available in your country.